অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুন ২০২৬ সোমবার: উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন।

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার জবাবে এই প্রতিশোধমূলক আঘাত হানা হয়েছে। আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেন, বন্দর আব্বাসে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

এছাড়া হরমুজ প্রণালির কাছে সিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে আরেকটি সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। ইরানের মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সেই মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, যেখান থেকে সিরিক দ্বীপে অভিযান পরিচালিত হয়েছিল।

তেহরান সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো মার্কিন আগ্রাসনের জবাব আরও কঠোর হবে এবং এর দায় ওয়াশিংটনের ওপরই বর্তাবে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল যৌথ জোটের সঙ্গে ইরানের সংঘাত শুরু হলে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়, তবে তা স্থায়ী সমাধান আনতে পারেনি। সাম্প্রতিক হামলাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নতুন উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহী, যা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের জন্য ইতিবাচক হবে।

তিনি সমালোচকদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্তব্য করেন, অযথা সমালোচনা না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত। ট্রাম্প বলেন, ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। বর্তমানে যুদ্ধবিরতিকে স্থায়ী রাজনৈতিক চুক্তিতে রূপ দিতে ওয়াশিংটন ও তেহরান পরস্পরের সঙ্গে বিভিন্ন প্রস্তাব বিনিময় করছে। (প্যালেস্টাইন ক্রনিকল)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান