আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মার্চ ২০২৬: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য নিয়োগে শিক্ষকদের গবেষণা, প্রকাশনা, সাইটেশন, পিএইচডি, পোস্ট-ডকসহ সামগ্রিক একাডেমিক পারফরম্যান্সকে প্রধান বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ১৬ মার্চ ২০২৬ সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রার্থীদের একাডেমিক রেকর্ড বিশ্লেষণ করে যারা সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়েছেন, তাদেরই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং কুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদকে চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. মো. আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রইস উদ্দিন। শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন নীতিমালা আনা হচ্ছে। এনটিআরসিএর মাধ্যমে প্রধান হতে হলে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।
স্কুলে ভর্তি ব্যবস্থায় পরিবর্তনের কথাও জানান তিনি। ধাপে ধাপে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে এই পরীক্ষা হবে সহজ ও শিশুবান্ধব, যাতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না পড়ে।
ভর্তি পরীক্ষা চালু হলেও কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকার সতর্ক থাকবে বলে জানান মন্ত্রী। প্রয়োজনে স্কুলের ভেতরেই সহায়ক শিক্ষার ব্যবস্থা করা হবে। এ ছাড়া পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ শতাংশ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও শিক্ষক নিয়োগে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে। ম্যানেজিং বা গভর্নিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করে তোলা হবে।
সংস্কার/ইএমই
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে