অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এআই দ্রুত বদলে দেবে সমাজ ও কর্মসংস্থান : ঝুঁকি ও সুফল দু’টিই  থাকবে

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জানুয়ারী ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যৎ কল্পনা বা প্রযুক্তি সম্মেলনের আলোচনায় সীমাবদ্ধ নয়; এটি ইতোমধ্যেই দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। গ্রাহক সেবা থেকে চিকিৎসা গবেষণা পর্যন্ত প্রায় সব খাতে এআইয়ের ব্যবহার বাড়ছে এবং এর প্রভাব শ্রমবাজারে স্পষ্টভাবে পড়তে শুরু করেছে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তার বার্ষিক চিঠিদ্য ইয়ার অ্যাহেড এ সতর্ক করে বলেছেন, এআই সমাজ ও কর্মসংস্থানকে মানুষের ধারণার চেয়েও অনেক দ্রুত পুনর্গঠন করবে। তিনি বলেন, প্রযুক্তিটি নিয়ে আশাবাদী হলেও এর সুফল ও ঝুঁকি দুটিই বাস্তব। এর কোনোটিকেই উপেক্ষা করা বড় ভুল হবে।

তার মতে, এআই আগের সব প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে আলাদা শুধু গতির কারণে নয়, বরং এর বিস্তৃত প্রভাবের জন্য। অতীতে প্রযুক্তি মূলত শিল্প ও শারীরিক শ্রমকে প্রভাবিত করলেও, এআই সরাসরি বুদ্ধিবৃত্তিক ও সেবা-ভিত্তিক কাজকে প্রভাবিত করছে। গ্রাহক সেবা, সফটওয়্যার উন্নয়ন, প্রশাসনিক কাজ, তথ্য বিশ্লেষণ, শিক্ষা ও চিকিৎসা গবেষণার কিছু অংশ ইতোমধ্যেই দ্রুত পরিবর্তনের মুখে পড়েছে।

তিনি উল্লেখ করেন, আগে যেসব কাজ শেষ করতে কয়েক বছর লাগত, এখন তা কয়েক মাসে, এমনকি কয়েক সপ্তাহেই সম্পন্ন হচ্ছে। এর ফলে কর্মসংস্থানে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে। দীর্ঘদিন নিরাপদ মনে করা গ্রাহক সেবা খাত এআই চ্যাটবটের কারণে হুমকির মুখে পড়েছে। একইভাবে সফটওয়্যার ও আইটি পেশাও এআইভিত্তিক কোডিং টুলের কারণে আংশিকভাবে স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। হিসাবরক্ষণ, সময়সূচি ব্যবস্থাপনা ও নথিপত্র প্রক্রিয়াকরণের মতো দাপ্তরিক কাজেও ব্যাপক কর্মহানির আশঙ্কা রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সুবিধার পাশাপাশি কিছু শিক্ষকতা, নির্ণয় ও সহায়ক পদের চাহিদা কমতে পারে।

বিল গেটস বলেন, কেবল আশা বা অপেক্ষা কোনো সমাধান নয়। প্রতিষ্ঠান ও কর্মীরা এখনো এই দ্রুত পরিবর্তনের সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিতে প্রস্তুত নয়। যথাযথ পরিকল্পনা ছাড়া এআইয়ের দ্রুত প্রয়োগ বহু মানুষকে পিছিয়ে দিতে পারে।

এআইয়ের অপব্যবহার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে জৈবিক হুমকির ক্ষেত্রে এআই-সহায়তাপ্রাপ্ত অপব্যবহার প্রাকৃতিক মহামারীর চেয়েও বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করেন। এসব ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা ও কার্যকর নীতিমালা প্রয়োজন, তবে অতিরিক্ত বিধিনিষেধ যেমন উদ্ভাবনকে ধীর করতে পারে, তেমনি অপর্যাপ্ত নিয়ন্ত্রণও বড় বিপদের কারণ হতে পারে বলে মত দেন গেটস।

কর্মসংস্থান ও বৈষম্যের প্রশ্নে গেটস বলেন, এআই কম শ্রমে বেশি উৎপাদনের সুযোগ তৈরি করছে, যা কাজের মূল্যায়নের প্রচলিত ধারণা বদলে দেবে। উৎপাদনশীলতা বাড়লে কম কর্মদিবস বা কম সময় কাজের সুযোগ তৈরি হতে পারে। তবে এই সুফল সবার কাছে পৌঁছাবে কি না, তা নির্ভর করবে নীতিগত সিদ্ধান্তের ওপর।

তিনি সতর্ক করে বলেন, এআইয়ের সুফল যদি মূলত করপোরেট প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে সম্পদের বৈষম্য বাড়বে এবং শ্রমজীবীরা চাকরির অনিশ্চয়তা ও মজুরি চাপে পড়বে। গেটসের ভাষায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করবে না। এর সুফল কীভাবে কাজে লাগানো হবে, তা মানুষকেই ঠিক করতে হবে। সবশেষে তিনি বলেন, এআই একটি বড় রূপান্তর, যার জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি, যাতে এই প্রযুক্তির গতি সমাজ ও শ্রমজীবী মানুষের জন্য সংকটের কারণ হয়ে না দাঁড়ায়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে