আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ ফেব্রুয়ারী ২০২৬: কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং সময় শেষ হওয়ার আগে অফিস ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী অফিস শৃঙ্খলা বজায় রাখতে হবে। উক্ত বিধিমালার আওতায় কিছু আচরণ অফিস শৃঙ্খলাবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস ছুটির সময় বিকেল সাড়ে ৩টা এবং রমজানের পর বিকেল ৫টা নির্ধারিত রয়েছে। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে নিজ বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি নিতে হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে। বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়