অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসরাইলের স্বীকারোক্তি গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত ৭১ হাজারের বেশি

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ জানুয়ারী ২০২৬: গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের আগ্রাসন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নিহত হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, এই প্রথমবারের মতো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতের পরিসংখ্যানকে স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এর আগে তারা এসব তথ্যকে বিশ্বাসযোগ্য নয় ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে আসছিল।

প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা মোটের ওপর সঠিক হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিরা এতে অন্তর্ভুক্ত নন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এ পর্যন্ত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেক নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে কেবল ইসরাইলি বাহিনীর সরাসরি গুলিতে নিহতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনাহার বা রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা এই হিসাবে নেই। আন্তর্জাতিক সংস্থা ও গবেষকদের যাচাই অনুযায়ী এসব তথ্য ব্যাপকভাবে নির্ভরযোগ্য বলে বিবেচিত হচ্ছে।

তবে ২০২৫ সালের জুনে প্রকাশিত একটি গবেষণাসহ বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, গত বছরের শুরুর দিকেই সহিংসতায় প্রায় দুই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস হয়েছে প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্নির্মাণে প্রয়োজন হবে প্রায় ৭ বিলিয়ন ডলার।

বর্তমানে গাজায় ২৪ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন, যার মধ্যে দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শিবিরে জীবনযাপন করছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল শুধু হামলাই চালাচ্ছে না, অবরুদ্ধ গাজায় খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী প্রবেশেও নিষেধাজ্ঞা জারি রেখেছে। এতে তীব্র খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তি লঙ্ঘনের কারণে প্রতিদিন গড়ে ৪৮৮ জন ফিলিস্তিনির প্রাণ যাচ্ছে। সব মিলিয়ে গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে চরম বিপর্যয়কর অবস্থায় রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনায় হরমুজ নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির চুক্তি সইয়ের এক সপ্তাহ না পেরোতেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানে তিন দিনের সরকারি ছুটি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকটি ধাপে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

লেবানন তুরস্ক-ইসরায়েলের উত্তেজনা : মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিকে বৈরুত

গাজা ও সিরিয়ার পর এবার লেবানন তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্র হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে বৈরুতকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসে

শান্তি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা: সাইক্লিস্টসহ নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্টসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো