অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান-মার্কিন সমঝোতা এক ‘ঐতিহাসিক দলিল’ : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন দ্বিপাক্ষিক সমঝোতা স্মারককে (এমওইউ) ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, এই চুক্তি দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি অনুলিপি প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়েই প্রকৃত শান্তি অর্জিত হবে। একই সঙ্গে তিনি জানান, জাতীয় মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই ইরান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের এই আকস্মিক সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে, বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে চুক্তির বিস্তারিত শর্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান