অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানে সহিংস বিক্ষোভে রাষ্ট্রীয় স্থাপনায় আগুন :  ট্রাম্পের নতুন হুমকি

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ জানুয়ারী ২০২৬:  ইরানজুড়ে চলমান বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে। অর্থনৈতিক বিপর্যয় ও মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বিক্ষোভ এখন ব্যাপক সহিংসতায় পরিণত হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসামাল হয়ে পড়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে ইরানকে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, দমন-পীড়ন চালানো হলে ইরানে হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্র।

এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রথম আঘাতের জন্য অপেক্ষা করবে না। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ইরান আরও ভয়াবহ অস্থিরতার দিকে এগোচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন আইআরআইবি-তে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে গভর্নর কার্যালয় ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

এই অস্থিরতার মধ্যেই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া ভাষায় হুমকি দিয়ে লিখেছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় বা তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার

ইরানের অভিযান স্থগিত :  ট্রাম্পের অনুরোধে ইসরাইলও পিছু হটার দাবি

মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।

কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : উপসাগরে উত্তেজনা

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি

অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ফেরত পেলেই চুক্তি : বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।