অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানকে নজরদারিতে রাখতে যুদ্ধজাহাজ বহর পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: ইরানকে নিবিড় নজরদারিতে রাখতে দেশটির দিকে বড় একটি যুদ্ধজাহাজ বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সতর্কতামূলক শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি আর্মাদা বা বিশাল যুদ্ধজাহাজ বহর পাঠিয়েছে। তিনি বলেন, এটি কোনো অবশ্যম্ভাবী সংঘাতের ইঙ্গিত নয়, তবে প্রয়োজন হলে ব্যবহারের প্রস্তুতি রাখা হচ্ছে এবং ইরানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাম্প জানান, তিনি নিশ্চিত করে বলতে চান না যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতেই এই সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুদ্ধবিমান বহনকারী রণতরি ইউএসএস আব্রাহামসহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতোমধ্যে ইরানের উদ্দেশে রওনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে বলে আশা করা হচ্ছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারেএমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য হামলা প্রতিহত করতে বহরে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, এই সামরিক বহরে বিপুল পরিমাণ গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক রয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এশিয়াপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই যুদ্ধজাহাজ বহর ইরানের উদ্দেশে যাত্রা শুরু করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের এই পদক্ষেপে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার

ইরানের অভিযান স্থগিত :  ট্রাম্পের অনুরোধে ইসরাইলও পিছু হটার দাবি

মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।

কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : উপসাগরে উত্তেজনা

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি

অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ফেরত পেলেই চুক্তি : বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।