অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি ঘিরে নতুন উত্তেজনা

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মে ২০২৬ সোমবার: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ইরাকের মরুভূমিতে ইসরায়েল গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। এ তথ্য প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে ইরাকি প্রশাসনের অজান্তে দেশটির পশ্চিমাঞ্চলের জনমানবহীন মরুভূমিতে অত্যন্ত গোপনে ঘাঁটিটি পরিচালনা করা হচ্ছিল। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘ দূরত্ব বিবেচনায় রেখে দ্রুত হামলা, গোয়েন্দা নজরদারি এবং জরুরি উদ্ধার অভিযান চালানোর সুবিধার জন্য এই ঘাঁটি গড়ে তোলা হয়।

সেখানে ইসরায়েলের বিশেষ কমান্ডো ইউনিট, বিমান বাহিনীর রসদ এবং সম্ভাব্য দুর্ঘটনায় উদ্ধারকাজের সরঞ্জামও রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঘটনার সূত্রপাত মার্চের শুরুতে। স্থানীয় এক মেষপালক মরুভূমিতে গবাদিপশু চরানোর সময় এলাকায় নিচু দিয়ে সামরিক হেলিকপ্টার চলাচল দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।

পরে তদন্তে গিয়ে ইরাকি সেনাবাহিনীর একটি দল বিমান হামলার শিকার হয়। এতে একজন সেনা সদস্য নিহত এবং আরও দুজন আহত হন। এরপর বড় পরিসরে সেনা মোতায়েন করলে সেখানে সুসজ্জিত একটি সামরিক স্থাপনার অস্তিত্ব পাওয়া যায়, যা ইসরায়েলের গোপন ঘাঁটি বলে দাবি করা হচ্ছে।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানায় ইরাক সরকার। দেশটির জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কাইস আল-মুহাম্মাদাওয়ি বলেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল এই বেপরোয়া অভিযান চালিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও করেছে বাগদাদ।

তবে পরে ইরাকের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বর্তমানে ইরাকের মরুভূমিতে কোনো সক্রিয় ইসরায়েলি ঘাঁটি নেই। মার্চে রহস্যজনক সামরিক তৎপরতার একটি ঘটনা ঘটেছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

ডব্লিউএসজের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আগে থেকেই এই গোপন ঘাঁটির বিষয়ে জানত। যদিও ওয়াশিংটন জানিয়েছে, অভিযানের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। রয়টার্সও জানিয়েছে, তারা স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, ইরাকে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির বিষয়টি সত্য হলে তা শুধু ইরাকের সার্বভৌমত্ব নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির জন্যও বড় উদ্বেগ তৈরি করবে। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এ ধরনের তথ্য সামনে আসায় আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন চাপ তৈরি হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান