অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আল-আকসা বন্ধ রাস্তায় ঈদের জামাত : ফিলিস্তিন পরিস্থিতি খারাপ

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ মার্চ ২০২৬ শুক্রবার: পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো ঈদের দিনে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে বলে এটিকে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ফলে বহু মুসল্লি মসজিদে ঢুকতে না পেরে বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ করে দেয়। এতে শত শত মুসল্লি ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে তারা মসজিদের প্রবেশপথ ও আশপাশের সড়কেই ঈদের জামাতে অংশ নেন, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার ইসরায়েলি বাহিনী মসজিদের ভেতরের চত্বরে মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হয়ে সেখানেই নামাজ আদায় করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। তারা একে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এটি কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং একটি রাজনৈতিক পদক্ষেপ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য জুডাইজেশন বা ইহুদিকরণ বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদকে তার ঐতিহাসিক ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাত শুরুর পর গত ২১ দিন ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ঈদের দিন সম্পূর্ণভাবে প্রবেশ বন্ধ করে দেওয়ার ঘটনাকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ উদ্‌যাপন করেছেন ফিলিস্তিনিরা। বহু পরিবার খোলা জায়গা বা ক্ষতিগ্রস্ত মসজিদের সামনে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। যুদ্ধ, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মধ্যেও তারা ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে ১,১০০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে। এতে উপাসনালয় ছাড়াও ফিলিস্তিনিদের সামাজিক ও ধর্মীয় জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল-আকসায় প্রবেশে বাধা এবং গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেও ঈদ উদ্‌যাপনের এই দুই চিত্র মধ্যপ্রাচ্যের চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের গভীরতা স্পষ্টভাবে তুলে ধরছে। (আল-জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনায় হরমুজ নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির চুক্তি সইয়ের এক সপ্তাহ না পেরোতেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার জবাবে তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানে তিন দিনের সরকারি ছুটি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকটি ধাপে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

লেবানন তুরস্ক-ইসরায়েলের উত্তেজনা : মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিকে বৈরুত

গাজা ও সিরিয়ার পর এবার লেবানন তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্র হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে বৈরুতকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসে

শান্তি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা: সাইক্লিস্টসহ নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্টসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো