আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে দুই নারী ও একজন কর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। রোববার সংঘটিত এ ঘটনায় মুসল্লি ও মসজিদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন পদক্ষেপের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, দুই নারীকে মসজিদের ভেতর থেকেই আটক করা হয়। পরে তাদের একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, আল-আকসা মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রায়েদ জাগিরকেও প্রাঙ্গণের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরাইলের চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ভারী পুলিশ পাহারায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। সাম্প্রতিক সময়ে আল-আকসায় ইসরাইলি তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং মুসল্লিদের ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হচ্ছে।
২০০৩ সাল থেকে ইসরাইলি পুলিশ দখলদারদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে মসজিদ পরিচালনাকারী ইসলামিক ওয়াকফ বিভাগ। বিশেষ করে ২০২২ সালের শেষ দিকে বেন-গভির মন্ত্রী হওয়ার পর থেকে আল-আকসায় লঙ্ঘনের ঘটনা আরও বেড়েছে।
আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা এ স্থানকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে উল্লেখ করে এবং দাবি করে, অতীতে এখানে তাদের দুটি মন্দির ছিল। ভবিষ্যতে এখানে তৃতীয় মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও বলা হয়।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের চেষ্টা করছে এবং আল-আকসা প্রাঙ্গণ থেকে আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার উদ্যোগ নিচ্ছে।
ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে। আন্তর্জাতিকভাবে ১৯৬৭ সালে ইসরাইলের এই শহর দখল এবং ১৯৮০ সালে সংযুক্তিকরণ স্বীকৃত নয়।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান