আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ এপ্রিল ২০২৬ সোমবার: সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি চালকদের আয় প্রায় ৭০ শতাংশ কমেছে। হাজার হাজার ক্লিনার ও নির্মাণ শ্রমিক কাজ হারিয়েছেন। নিত্যপণ্য, ঘরভাড়া ও খাদ্যদ্রব্যের দাম বেড়ে জীবিকা চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেকে নিয়ম না জেনে যুদ্ধ সংক্রান্ত ভিডিও ধারণের কারণে পুলিশ হেফাজতে পড়ছেন, আর দূতাবাসের কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না।
আবুধাবির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, স্কুল খাত অনলাইনভিত্তিক হওয়ায় শিক্ষক ও স্টাফরা, পর্যটন খাতের কর্মীরা এবং আউটডোর শ্রমিকরা সম্পূর্ণ কাজ হারিয়েছেন। তেলের মূল্য ওঠানামা ও সাপ্লাই চেইনের বিঘ্নে বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। মিসাইল হামলার আশঙ্কায় রেমিট্যান্স যোদ্ধাদের জীবনও ঝুঁকিতে।
দুবাই প্রবাসী মোহাম্মদ জাহেদ উল্লাহ বলেন, মার্কিন স্থাপনা ও সেনানিবাস সংলগ্ন এলাকায় অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেকেই আহত ও নিহত হয়েছেন। সীমিত আয়ের কারণে দেশে ফেরার সুযোগও নেই। যারা আয় হারিয়েছেন, তাদের একমাত্র উপায় দেশে ফেরা।
সংযুক্ত আরব আমিরাতের ১০-১২ লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বড় অংশই নির্মাণ, ট্যাক্সি, ডেলিভারি ও পরিচ্ছন্নতা খাতে কাজ করেন। বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ১৫-১৮ শতাংশ আসে এখান থেকে। যুদ্ধ ও অস্থিরতার দীর্ঘস্থায়ী প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসীদের রক্ষায় দ্রুত সরকারি পর্যায়ে কার্যকর কূটনৈতিক ও সমন্বয়মূলক উদ্যোগ প্রয়োজন। নাহলে শুধু প্রবাসীদের জীবনই নয়, দেশের অর্থনীতিও বিপর্যয়ের মুখে পড়বে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান