আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ এপ্রিল ২০২৬ শনিবার: দিনের উজ্জ্বল আলোতেই আকাশে নতুন চাঁদের দেখা মিলেছে, যা খুবই বিরল ঘটনা হিসেবে বিবেচিত। এই ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাসের সূচনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখও নির্ধারণ করেছেন।
গালফ নিউজের খবরে জানানো হয়, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ স্থানীয় সময় সকাল ১০টায় চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল। এই বিরল দৃশ্য ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণে অংশ নেন গবেষক খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে। সে হিসেবে পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
তবে অন্যান্য ইসলামী উৎসবের মতোই জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ঈদকে ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে। সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটি ৯ দিন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান