অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আজ রাত ৮টায় আবারও প্রচার হবে ঈদের জনপ্রিয় ‘ইত্যাদি’

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ মার্চ ২০২৬ শুক্রবার: ঈদের বিশেষ অনুষ্ঠান ইত্যাদি প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পর অনুষ্ঠানটির গান, নাটক ও বিভিন্ন পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফেসবুক-ইউটিউবে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়ায়।

আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পুনঃপ্রচার করা হবে এই জনপ্রিয় অনুষ্ঠানটি। আয়োজকদের মতে, এবারের ইত্যাদি দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের আয়োজন হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

অনুষ্ঠানের শুরুতেই ছিল জনপ্রিয় গান ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ। এবার এই গানে অংশ নিয়েছেন ঘরহারা মানুষ, যার মাধ্যমে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মানবিক দিকটি তুলে ধরা হয়েছে।

দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, সঙ্গে ছিলেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনায় ছিলেন উজ্জ্বল সিনহা। নৃত্য পরিবেশনায় এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।

এবারের আয়োজনে হাবিব ওয়াহিদের একটি ব্যতিক্রমধর্মী গান ছিল, যার কথা লিখেছেন এস এ হক অলিক। এছাড়া চিত্রনায়িকা শবনম বুবলী ও ইমরান মাহমুদুল একটি গানে কণ্ঠ দিয়েছেন, যার মাধ্যমে বুবলী গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল।

নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি, নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে দুটি ভিন্ন বিষয়ভিত্তিক মিউজিক্যাল ড্রামা পরিবেশিত হয়। একটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। অন্যটিতে ছিলেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে দলীয় সংগীতে অংশ নিয়েছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। তাঁদের সঙ্গে নৃত্যে অংশ নেন ইত্যাদির নিয়মিত শিল্পীরা।

দর্শক নির্বাচনেও ছিল ভিন্নতা। তালা প্রতীকের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে মুখোমুখি হন মোশাররফ করিম, যার তাৎক্ষণিক অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

এছাড়া শতাধিক বিদেশির অংশগ্রহণে একটি শিক্ষণীয় নাটিকা ও নৃত্য পরিবেশিত হয়। পাশাপাশি প্রায় ডজনখানেক ব্যঙ্গাত্মক ও রসালো নাট্যাংশে দেশের শীর্ষ তারকারা অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সরকারি গেজেট প্রকাশ : এক বছরব্যাপী পালিত হবে নজরুল বর্ষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’

দৌলতপুরে চার দিনের নজরুল জন্মজয়ন্তী উৎসবের সমাপ্তি

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

মানিকগঞ্জের তেওতায় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী

গৌরীপুরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা