অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অবৈধ রায়ের প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ ডিসেম্বর ২০২৫: তোষাখানা দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়কে অবৈধ আখ্যা দিয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। একই সঙ্গে তিনি এই রায় চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান কারাবন্দি। তার আইনজীবীদের মাধ্যমে দেওয়া বার্তার বরাতে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত তোষাখানা দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর নাম জড়ায়। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে সৌদি আরব সরকারের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে জালিয়াতি করা হয়েছিল। এ মামলাতেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বিশেষ আদালত এই সাজা ঘোষণা করে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলাতেও তার কারাদণ্ড হয়। দ্বিতীয় মামলায় সাজা ঘোষণার পরই দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেন তিনি।

ডন পত্রিকার খবর উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আইনজীবীদের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ইমরান খান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাস্তায় নেমে গণ আন্দোলনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। ইমরান খান বলেছেন, আদালতের রায়ে তিনি বিস্মিত হন নি। তার দাবি, গত তিন বছর ধরে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দেওয়া হচ্ছে। সে কারণেই তোষাখানা মামলার রায় তার কাছে নতুন কিছু নয়। পিটিআই নেতাদেরও দাবি, কোনো প্রমাণ ছাড়াই এই রায় দেওয়া হয়েছে।

ইমরান খানের বিরুদ্ধে দেওয়া রায়কে পিটিআই অসাংবিধানিক, অবৈধ এবং স্পষ্টতই বিদ্বেষপূর্ণ বলে উল্লেখ করেছে। তাদের মতে, এটি রাজনৈতিক প্রতিশোধের একটি উদাহরণ। পিটিআই দলের সেক্রেটারি জেনারেল সলমন আক্রম রাজা জানান, রায় ঘোষণার আগেই ইমরান খান তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদারের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি বিক্ষোভ শুরু করার বার্তা দেন।

এ ছাড়া ইমরান খান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কারও কাছে ক্ষমা চাইবেন না। তবে কবে থেকে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হবে, সে বিষয়ে পিটিআইয়ের পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান