অনুসরন করুন :

বানিজ্য ও অর্থনীতি

রূপপুরের প্রথম ইউনিটে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু

সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। এর ফলে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি

বিস্তারিত
সারচার্জ বাতিলের পরিকল্পনা : বাজারমূল্যে নির্ধারণ হবে সম্পদ কর

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদ্যমান সারচার্জ তুলে দিয়ে ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা করছে সরকার। নতুন এই ব্যবস্থায় জমির দলিলমূল্যের পরিবর্তে বাজারমূল্য বা মৌজামূল্যের ভিত্তিতে কর নির্ধারণ করা হবে। মূলত রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা এবং চট্টগ্রামের খুলশী ও আগ্রাবাদের মতো উচ্চসম্পদশালী

বিস্তারিত
৯.৩০ লাখ কোটি টাকার বিশাল বাজেট : ১১ খাতে অগ্রাধিকার

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বা ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ চাপ মোকাবিলায় কল্যাণমুখী ও টেকসই

বিস্তারিত
আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার ১৮ এপ্রিল ২০২৬ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিস্তারিত
ইসলামী ব্যাংক ইস্যুতে মতিঝিলে বিক্ষোভ : এস আলম গ্রেপ্তারের দাবি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও চাকরিচ্যুত কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার, আর্থিক অনিয়মের তদন্ত এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার ১৯ এপ্রিল

বিস্তারিত
বৈদেশিক ঋণ ৭৮ হাজার মিলিয়ন ডলার ছাড়াল : সংসদে অর্থমন্ত্রীর তথ্য

দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন

বিস্তারিত
পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ জোরদার :২৩ দেশে এমএলএআর

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। পাশাপাশি আরও ২১টি দেশে এমএলএআর পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে

বিস্তারিত
মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট স্বাভাবিক

সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও নিষেধাজনিত কারণে সৃষ্ট সাময়িক বিঘ্ন কাটিয়ে মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্সটি জানিয়েছে, বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা

বিস্তারিত
৩ মে শুরু বোরো ধান-গম সংগ্রহ : চলবে ৩১ আগস্ট পর্যন্ত

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ কার্যক্রম আগামী ৩ মে থেকে শুরু করবে সরকার। একই দিনে গম সংগ্রহ শুরু হবে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

বিস্তারিত
রূপপুর প্রকল্পে ব্যয়বিস্ফোরণ ও দুর্নীতির অভিযোগ : তদন্তে ধীরগতি

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রতি উদ্বোধন হলেও, প্রকল্পটি ঘিরে ব্যয়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, প্রতিবেশী ভারতসহ এশিয়া ও ইউরোপের অনেক দেশের তুলনায় এই প্রকল্পের নির্মাণ ব্যয়

বিস্তারিত
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৬তম বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৪২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। এতে উপস্থিত ছিলেন ভাইস

বিস্তারিত
২০২৬-২৭ বাজেটে ব্যক্তিশ্রেণির কর বাড়বে : নতুন স্ল্যাবে চাপ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের ওপর করের বোঝা বাড়তে পারে। করমুক্ত আয়সীমা সীমিত বৃদ্ধি পেলেও করহার ও আয়ের স্ল্যাব পরিবর্তনের কারণে প্রায় সব করদাতাকেই বেশি কর দিতে হবে বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা

বিস্তারিত
শেয়ারবাজার বিনিয়োগকারীদের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকে ডিএসইর প্রস্তাব

দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে ডিএসইর একটি প্রতিনিধিদল এসব প্রস্তাব তুলে

বিস্তারিত
আইএসডিবির ১ বিলিয়ন ডলারের সুকুকের মূল্য নির্ধারণ সম্পন্ন

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) তাদের ৫ বছর মেয়াদি ১ বিলিয়ন ডলারের সুকুক বা ইসলামী বন্ডের আইনি মূল্য নির্ধারণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ৭ মে ২০২৬ এ মূল্য নির্ধারণ করা হয়। চূড়ান্ত বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয়েছে সমমূল্যে (পার ভ্যালু) এবং নিশ্চিত রাতারাতি অর্থায়ন হার এসওএফআর

বিস্তারিত