আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ মে ২০২৬ সোমবার: দেশে জ্বালানি সংকটের সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার ১১ মে ২০২৬ রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আনা শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং আলাদা আলাদা কর্তৃত্বের কারণে নানা জটিলতা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরসন ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি সম্ভব নয়। পাশাপাশি আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
সেমিনারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিচালনা করাকে যেন বড় ধরনের অপরাধ হিসেবে দেখা হয়। ব্যবসায়ীদের জন্য সৎভাবে ব্যবসা করার অনুকূল পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে এ পরিস্থিতির জন্য দায়ী করে বলেন, সরকার প্রতি বছর ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। এর পরিবর্তে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা