অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৩ মে শুরু বোরো ধান-গম সংগ্রহ : চলবে ৩১ আগস্ট পর্যন্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ২২ এপ্রিল ২০২৬ বুধবার: চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ কার্যক্রম আগামী ৩ মে থেকে শুরু করবে সরকার। একই দিনে গম সংগ্রহ শুরু হবে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বোরো ধান ৫ লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ মেট্রিক টন। পাশাপাশি গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন।

সরকার নির্ধারিত দামে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকায় কেনা হবে। আগের বছরের মতোই এই মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাল সংগ্রহ ১৫ মে থেকে শুরু হবে এবং প্রয়োজন হলে সময়সীমা বাড়ানো হতে পারে। কৃষকের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য স্বস্তিদায়ক।

গম প্রসঙ্গে তিনি বলেন, দেশে গম সংগ্রহে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না। কৃষকরা সাধারণত খোলা বাজারে বিক্রিতে বেশি আগ্রহী হওয়ায় সরকারি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়। দেশের মোট গমের চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন, যার বড় অংশ আমদানিনির্ভর। প্রতি বছর প্রায় ৮ লাখ মেট্রিক টন গম সরকার জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করে।

এছাড়া জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তা মজুত বজায় রাখে। বর্তমানে দেশে মোট খাদ্যশস্য মজুত প্রায় ১৮ লাখ মেট্রিক টনে পৌঁছেছে।

সভায় খাদ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার আশা করছে, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে চলতি মৌসুমে বোরো উৎপাদন সন্তোষজনক হবে এবং খাদ্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা