আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপিত এ বাজেট বিএনপি সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।
দুর্নীতি ও অর্থ পাচারের কঠোর সমালোচনা
বাজেট বক্তব্যে বলা হয়, আগের সরকারের সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে অর্থনীতির বাস্তব চিত্র আড়াল করা হয়েছে। সরকার ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার করেছে।
নতুন অর্থনৈতিক খাতে অগ্রাধিকার
প্রস্তাবিত বাজেটে সৃজনশীল অর্থনীতি, ক্রীড়া অর্থনীতি, সবুজ অর্থনীতি ও সুনীল অর্থনীতিকে জাতীয় অর্থনীতির মূলধারায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগের কথা বলা হয়েছে, যাতে কর্মসংস্থান বাড়ে এবং অর্থনীতিতে বৈচিত্র্য আসে।
মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে উদ্বেগ
সরকার জানিয়েছে, দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের সংকট শুরু হয়, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এতে বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্প খাতে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতি, ভর্তুকির চাপ এবং আমদানি ব্যয় বেড়েছে। দীর্ঘমেয়াদি সংকট রেমিট্যান্স ও কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পাঁচ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি করার লক্ষ্য
সরকার ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সময়ে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ জিডিপির ২ দশমিক ৭ শতাংশে এবং মোট বিনিয়োগ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
কর-জিডিপি অনুপাত বাড়ানোর পরিকল্পনা
বর্তমানে কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ। আগামী পাঁচ বছরে এটি ৯ দশমিক ৬ শতাংশ এবং রাজস্ব-জিডিপি অনুপাত ৮ শতাংশ থেকে ১১ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য কর ব্যবস্থায় সংস্কার, কর দেওয়া সহজ করা এবং করদাতাদের হয়রানি কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা
বাজেটে বলা হয়েছে, অপরিকল্পিত প্রকল্প ও অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে দেশের ঋণ স্থিতিশীলতা বর্তমানে মধ্যম ঝুঁকিতে রয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ ঝুঁকি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্যাংক খাতে বড় সংস্কারের ঘোষণা
ব্যাংক খাতকে পারিবারিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আইনি কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করে আন্তর্জাতিক মানের, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার
সরকার জানিয়েছে, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে প্রধান ভিত্তি করা হবে। তরুণ উদ্যোক্তাদের কম সুদে ঋণ এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মেধাবীদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।
কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ
কৃষক কার্ড কর্মসূচির জন্য আগামী অর্থবছরে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরও ১০০ উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ সুবিধার আওতায় আনা হবে।
এ ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের জন্য ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষকদের স্বল্প সুদে ঋণ দিতে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন এবং কৃষি ভর্তুকি বৃদ্ধির কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।
আম সংরক্ষণে হিমাগার
বরেন্দ্র অঞ্চলে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থা সম্প্রসারণ এবং কৃষিপণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনলাইনে খাদ্যবাজার তদারকি
খাদ্যপণ্যের দাম, উৎপাদন, সরবরাহ ও আমদানি অনলাইনে পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মৎস্য রপ্তানিতে এক বিলিয়ন ডলারের লক্ষ্য
আগামী পাঁচ বছরে মৎস্য রপ্তানি থেকে ১০০ কোটি ডলার আয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধি, মূল্য সংযোজন, ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়ন এবং মৎস্য বীমা চালুর পরিকল্পনাও বাজেটে রয়েছে।
ফ্রি ইন্টারনেট ও ৫জি সম্প্রসারণ
সরকার জানিয়েছে, দেশের সব বিমানবন্দর, সাতটি রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনে উচ্চগতির বিনামূল্যের ইন্টারনেট চালু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ৫জি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা