অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫১০০ কোটি টাকা বিশ্ব ব্যাংকের ঋণ

তরুণদের কর্মস্থান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে বৈশ্বিক মহামারি করোনা সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পে বড় অংকের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে জীবিকা নির্বাহ উদ্যোক্তা তৈরীর জন্য ৬০ কোটি ডলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার ১শকোটি টাকা। বিশ্ব ব্যাংকের ওয়াশিংটনের হেড অফিস এই অর্থের অনুমোদন দেয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই ঋণের টাকায় বাস্তবায়ন করা হবেঅ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি)’ শীর্ষক প্রকল্প। এই প্রকল্পে ৩০ কোটি ডলার দেবে সংস্থাটি। কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের মান উন্নয়ন এবং সম্প্রসারণে কাজ করবে এই প্রকল্প।

বাংলাদেশ সাম্প্রতিক দশকে দ্রুত সামাজিক অর্থনৈতিক অগ্রগতি সাধন করে একটি মধ্যম আয়ের স্থিতিতে পৌঁছেছে। দেশে বর্তমানডেমোগ্রাফিক ডিভিডেন্ডচলছে। এর সুফল পেতে হলে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে কারিগরি শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম।

পরিস্থিতিতে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত আপগ্রেডেশনের প্রয়োজনীয়তা কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন উদ্যোগে প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কর্মক্ষম থাকার জন্য যুগোপযোগী দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া জরুরী বলে মনে করছে কারিগরি শিক্ষা অধিদফতর। সে কারণেই এই প্রকল্পটিতে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি।

সম্পর্কিত খবর

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯