আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার: আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ ‘দমনপীড়নের মঞ্চে’ পরিণত হতে পারে। সোমবার প্রকাশিত ‘হিউম্যানিটি মাস্ট উইন’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি ফিফা এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে সমর্থক, খেলোয়াড় ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফিফা প্রতিশ্রুতি দিয়েছে, এই বিশ্বকাপে সবাই নিরাপদ, অন্তর্ভুক্ত এবং স্বাধীনভাবে অধিকার চর্চা করতে পারবেন। তবে অ্যামনেস্টি বলছে, তিনটি আয়োজক দেশের বাস্তব পরিস্থিতির সঙ্গে এই প্রতিশ্রুতির স্পষ্ট বৈপরীত্য রয়েছে।
বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচের মধ্যে প্রায় ৭৫ শতাংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। সংস্থাটি দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের সময়ের নীতির প্রভাবে দেশটি এখন ‘মানবাধিকার জরুরি অবস্থায়’ রয়েছে। গণ-বহিষ্কার, নির্বিচারে গ্রেফতার এবং আধা-সামরিক ধাঁচের আইসিই অভিযানের কারণে এই উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থায় আইসিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, অংশগ্রহণকারী দেশ আইভরি কোস্ট, হাইতি, ইরান ও সেনেগালের সমর্থকদের অনেকেই মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। পাশাপাশি ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন এলজিবিটিকিউ সমর্থক গোষ্ঠী ট্রান্সজেন্ডার সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ম্যাচ দেখতে না যাওয়ার ঘোষণা দিয়েছে।
অ্যামনেস্টির অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার বিভাগের প্রধান স্টিভ কবার্ন বলেন, ফিফা ২০২৬ বিশ্বকাপ থেকে রেকর্ড আয় করতে যাচ্ছে, কিন্তু এর জন্য সমর্থক, স্থানীয় জনগণ, খেলোয়াড়, সাংবাদিক ও শ্রমিকদের মূল্য দিতে হবে, এটা হতে দেওয়া যায় না। ফুটবল কোনো সরকার, স্পনসর বা ফিফার নয়; এটি মানুষের, এবং তাদের অধিকারই টুর্নামেন্টের কেন্দ্রে থাকা উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিশ্বকাপ ফিফার আগের ধারণার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। টুর্নামেন্ট থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধন হবে এবং ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
সংস্কার/ইএমই
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত
২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। শুরু থেকেই লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনোজদের আক্রমণে চাপে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে মুনোজের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর হামেস, মোহিকা