অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

১২ ব্যাংকে ৬৮ হাজার কোটি টাকা : কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ বাড়ছে

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ মার্চ ২০২৬ রবিবার: বাংলাদেশ ব্যাংক ১২টি দুর্বল ব্যাংককে মোট ৬৮ হাজার ২৫০ কোটি টাকা ধার দিলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা ফেরত পায়নি। এই অর্থের মধ্যে আব্দুর রউফ তালুকদারের সময় দেওয়া হয় ১৭ হাজার ২৫০ কোটি এবং আহসান এইচ মনসুরের সময় দেওয়া হয় ৫১ হাজার কোটি টাকা।

এস আলমসহ কয়েকটি গ্রুপের অনিয়ম-লুটপাটে এসব ব্যাংক আর্থিক সংকটে পড়ে এবং গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে স্বল্পমেয়াদি ঋণ (ওভারনাইট-ওডি) দেয়, যা এখনও পরিশোধ হয়নি।

সবচেয়ে বেশি ঋণ পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (১৫,৮১০ কোটি টাকা)। এছাড়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ন্যাশনাল, ইউনিয়ন ও প্রিমিয়ার ব্যাংকসহ মোট ১২টি ব্যাংক এই সুবিধা পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু টাকা ছাপিয়ে সহায়তা দিলে সংকটের স্থায়ী সমাধান হবে না। খেলাপি ঋণ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ না করলে ব্যাংক খাত আরও ঝুঁকিতে পড়বে এবং মূল্যস্ফীতিও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাধ্য হয়েই এই সহায়তা দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নতুন গভর্নরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা