অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাইতির ঐতিহাসিক দুর্গে বিপর্যয় : পদদলনে অন্তত ৩০ নিহত

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ এপ্রিল ২০২৬ রবিবার: ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি-র একটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনায় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজের সংখ্যা থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) উত্তর হাইতির মিলট এলাকায় অবস্থিত লাফেরিয়ার সিটাডেল-এ এ দুর্ঘটনা ঘটে। বার্ষিক এক অনুষ্ঠানে অংশ নিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও পর্যটক সেখানে জড়ো হয়েছিলেন।

হাইতির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান জঁ হেনরি পেটিট জানান, দুর্গের প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে এই পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আকস্মিক বৃষ্টি শুরু হলে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

দেশটির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিল-আইমে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় আমরা শোকাহত। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ইমানুয়েল মেনার্ড জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্গটি পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৮০৪ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর এই দুর্গটি হাইতির স্বাধীনতার প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। এটি ক্যারিবীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার প্রেক্ষাপটে বড় জনসমাগমে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে