অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক অঙ্গীকারনামা : নিষিদ্ধ দলের সংশ্লিষ্টরা বাইরে

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুন ২০২৬ সোমবার: জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়া ঠেকাতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আচরণ বিধিমালায় ‘অঙ্গীকার’ নামে একটি নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ইসি সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের কমিশন নির্ধারিত একটি অঙ্গীকারনামায় সই করতে হবে। সেখানে উল্লেখ থাকবে যে, তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত নন।

কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গীকারনামায় ভুল বা গোপন তথ্য দিলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ অন্যান্য নিষিদ্ধ দলের পদধারী নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ সীমিত হবে।

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা ও পরিচালনা বিধিমালার সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে। ঈদের ছুটির আগে ২৪ মে খসড়াগুলো প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের কাছে উপস্থাপন করা হয়। শিগগিরই এ বিষয়ে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার খসড়াকে ‘মডেল’ হিসেবে ধরা হয়েছে। কমিশন যেসব সংশোধনী অনুমোদন করবে, সেগুলো সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় যুক্ত করা হবে। আইন সংস্কার কমিটির আলোচনার পরই এসব খসড়া প্রস্তুত করা হয়েছে। কমিশনারদের মতামতের ভিত্তিতে আরও পরিবর্তন আসতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রার্থী হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হবে। তিনি বলেন, “এটা আমাদের রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা এই বিধান রাখব।”

আওয়ামী লীগকে লক্ষ্য করে এ বিধান আনা হচ্ছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে নয়; দেশে কয়েকটি দল নিষিদ্ধ আছে, বিদ্যমান আইন বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও আচরণ বিধিমালায় সংশোধন আনা হয়। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার একই ধরনের বিধান স্থানীয় সরকার নির্বাচনেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধান বাতিলের প্রস্তাবও করা হয়েছে। বর্তমানে দেশের বেশিরভাগ সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য। সেখানে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তবে কোন স্তরের নির্বাচন আগে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হলে অন্য জনপ্রতিনিধিদের প্রভাব তুলনামূলক কম থাকবে। পরবর্তী পর্যায়ের নির্বাচনে সম্ভাব্য প্রভাব ও বিতর্ক এড়াতেই নতুন অঙ্গীকারনামাসহ বিভিন্ন সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া