অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল এমডি আবেদুর রহমান

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুন ২০২৬ সোমবার: সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজি শায়রুল হাসান। আর এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে।

সোমবার ৮ জুন ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য কাজি শায়রুল হাসানকে চেয়ারম্যান এবং আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকের নবনিযুক্ত পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।