আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এবার সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গণমাধ্যমের ওপরও কঠোর পদক্ষেপ নিয়েছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসিতে মিডিয়া অ্যাক্রিডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই এবার বিশ্বকাপ কাভার করতে যেতে পারছেন না।
মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি ও আইসিসির একগুঁয়েমি নতুন করে আলোচনায় এসেছে। নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশ খেলুক বা না খেলুক—পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফরম ও সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে আইসিসির সিদ্ধান্তে সেই প্রস্তুতি এখন ভেস্তে গেছে।
সংস্কার/ইএমই
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত