আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: সামরিক জোট ন্যাটো স্পষ্টভাবে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার কোনো বিধান নেই। স্পেনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর জোটটি এই ব্যাখ্যা দেয়। একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যুদ্ধ ইস্যুতে স্পেনের সহযোগিতা না পাওয়ায় যুক্তরাষ্ট্র দেশটিকে ন্যাটো থেকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এরপরই আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রয়টার্সের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, পেন্টাগন-এর অভ্যন্তরীণ ই-মেইলে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কিছু মিত্র দেশের পর্যাপ্ত সমর্থন না পাওয়ার বিষয়ও উঠে আসে।
ন্যাটোর এক কর্মকর্তা বিবিসিকে জানান, জোটের আইনি কাঠামো অনুযায়ী কোনো দেশকে বহিষ্কার বা তাদের সদস্যপদ স্থগিত করার কোনো ব্যবস্থা নেই। ফলে এ ধরনের আলোচনা বাস্তবসম্মত নয়। এদিকে স্পেন সরকারও এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যম বা অনানুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে নয়, বরং সরকারি নথি ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজ করে।
তিনি আরও জানান, স্পেন তার সব মিত্র দেশের সঙ্গে পূর্ণ সহযোগিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর মধ্যে হতে হবে। অন্যদিকে, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান ইস্যুতে অতিরিক্ত সামরিক সম্পৃক্ততার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ন্যাটোকে ‘একতরফা দায়িত্ব’ বলে সমালোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ন্যাটো মিত্রদের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জোটটি পশ্চিমা নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
এছাড়া জার্মানি সরকারও জানিয়েছে, স্পেনের ন্যাটো সদস্যপদ নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এ বিষয়ে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে, ন্যাটোর বর্তমান অবস্থান অনুযায়ী কোনো সদস্য দেশকে বহিষ্কার বা স্থগিত করার সুযোগ না থাকায় স্পেনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক মূলত রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। (বিবিসি)
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে