অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সংবাদ উপস্থাপকদের পোশাকনীতি প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মে ২০২৬ মঙ্গলবার: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন মহলের আপত্তির মুখে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা পোশাকবিষয়ক নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার

রোববার ২৪ মে ২০২৬ জারি করা নতুন অফিস আদেশে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। এ আদেশে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এস এম জাহীদ

এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন-এর স্বাক্ষরিত এক অফিস আদেশে ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনের উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল।

সেই নির্দেশনায় নারী উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না নেওয়ার নির্দেশনাও ছিল।

অন্যদিকে পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই বাধ্যতামূলক করা হয়। বিশেষ দিন ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হলেও টি-শার্ট বা গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়েছিল।

নির্দেশনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপকে অনেকেই বৈষম্যমূলক বলে আখ্যা দেন।

সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় পোশাকের চেয়ে পেশাদারিত্ব, উপস্থাপনার দক্ষতা এবং ভাষার মান বেশি গুরুত্বপূর্ণ। তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের পর শেষ পর্যন্ত পূর্বের নির্দেশনা বাতিল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেতার।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে : পুড়েছে শতাধিক ঘর

রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার ২৫ মে ২০২৬ রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট

রামপুরা গণহত্যায় সাক্ষ্য : ছেলের ছবি দেখে অজ্ঞান হন আশিকের মা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন সাক্ষ্য দিয়েছেন শহীদ আশিকুল ইসলামের মা আরিশা আফরোজ। সন্তানের গুলিবিদ্ধ ছবি মোবাইলে দেখে তিনি অজ্ঞান হয়ে যান বলে আদালতে জানান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি পঞ্চম সাক্ষী

তাপস–নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা : অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১