আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং মিয়ার বাজার থেকে মাধাইয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
অবরোধ চলাকালে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। দুই ঘণ্টার এই অবরোধে মহাসড়কে কার্যত স্থবিরতা নেমে আসে। তীব্র গরমের মধ্যে শতশত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন। অবরোধের প্রভাব পুরো দিনজুড়ে থেকে যায় বলে জানিয়েছেন যাত্রীরা।
ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের যাত্রী ইব্রাহিম খলিল জানান, তিনি সকাল ১০টায় যানজটে পড়েন এবং দুপুর আড়াইটা পর্যন্ত দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত যানজটে আটকে ছিলেন। এশিয়ার লাইন পরিবহনের যাত্রী হুমায়ুন কবির বলেন, মাত্র দুই ঘণ্টার অবরোধ হলেও এর প্রভাব সারাদিন ছিল, ফলে মহাসড়ক প্রায় অচল হয়ে পড়ে।
খবর পেয়ে ডিবি পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, শ্রমিকদের দাবির কারণে সাময়িকভাবে অবরোধ সৃষ্টি হয়েছিল। তাদের বুঝিয়ে সরানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দুই ঘণ্টার অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়, যা নিরসনে পুলিশ কাজ করছে।
সংস্কার/ইএমই
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯