আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, এবারের নির্বাচনে অন্তত ২৬ জন প্রার্থী শতকোটি টাকার মালিক। স্থাবর ও অস্থাবর সম্পদের বাজারমূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন।
ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, শীর্ষ ১০ ধনী প্রার্থীর মধ্যে ৭ জন বিজয়ী হয়েছেন এবং তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী। তালিকায় থাকা তিন স্বতন্ত্র প্রার্থীই পরাজিত হয়েছেন। একটি আসনের ফলাফল আইনি জটিলতায় স্থগিত রয়েছে।
ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপির আবদুল আউয়াল মিন্টু। তার ও স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে ৬০৭ কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১,৫৭,৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১,০৮,১৬০ ভোট।
চট্টগ্রাম-৪ আসনের বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী। তার, স্ত্রী জামিলা নাজনীল মাওলা ও কন্যা মেহরীন আনহারের নামে ৪৭৪ কোটি টাকার সম্পদ রয়েছে। তবে এ আসনের ফল আইনি জটিলতায় স্থগিত।
ময়মনসিংহ-১১ আসনের বিএনপির ফখর উদ্দিন আহমেদ। তার মোট সম্পদ ২৯৯ কোটি টাকা। তিনি ১,১০,২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কুমিল্লা-৮ আসনের বিএনপির জাকারিয়া তাহের। তিনি ১,৬৯,১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তিনি ৭৭,১৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়ে পরাজিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট-১, ২ ও ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কোনো আসনেই জয়ী হতে পারেননি।
চাঁদপুর-২ আসনের বিএনপির মো. জালাল উদ্দীন। তিনি ১,৭২,৫০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বগুড়া-৫ আসনের বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। ২০৪ কোটি টাকার সম্পদের মালিক এই প্রার্থী ২,৪৮,৮৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম পরাজিত হয়েছেন।
শরীয়তপুর-2 আসনের বিএনপির মো. সফিকুর রহমান। তিনি ১,২৯,৮১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সব মিলিয়ে শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় থাকা বিএনপির সাতজন বিজয়ী হয়েছেন, আর তিনজন স্বতন্ত্র প্রার্থী পরাজিত হয়েছেন। একটি আসনের ফল এখনো স্থগিত রয়েছে।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের