আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জুন ২০২৬ বুধবার: এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার তদন্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্তের স্বার্থে সরকার অনুমোদিত একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সের অনুলিপি এবং প্রয়োজনীয় অন্যান্য নথি জমা দিতে বলা হয়েছে।
সোমবার একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো চিঠিতে তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী স্বাক্ষর করেন। চিঠির সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ মো. ইফতেখারুল আলমের একটি আবেদনও সংযুক্ত করা হয়। তদন্ত সংস্থা এ ঘটনাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহে টেলিভিশন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে।
এর আগে গত ৮ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়।
এরও আগে চলতি বছরের ১৪ মে এ মামলায় দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, লেখক শাহরিয়ার কবির, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।
অন্যদিকে, মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ এবং ইমরান এইচ সরকার।
প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তকারীরা পেয়েছেন। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ব্লগারদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সমাবেশকারীদের সরিয়ে দেওয়া হয়। মানবাধিকার সংগঠন অধিকার সে সময়ের প্রতিবেদনে অভিযানে ৬১ জন নিহত হওয়ার দাবি করলেও পুলিশ জানিয়েছিল, অভিযানে কেউ নিহত হয়নি; বরং দিনব্যাপী সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছিল।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগ জমা পড়ে। পরে এ ঘটনায় একাধিক মামলা দায়েরের পাশাপাশি তদন্ত কার্যক্রম শুরু হয়।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের