আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০২ জানুয়ারী ২০২৬: পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আগামীকাল শনিবার ৩ জানুয়ারি ২০২৫। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের বাণিজ্যমেলায় ১১টি বিদেশি স্টলসহ মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান জানান, মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা এবং ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। বাণিজ্যমেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে নয় শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু করা হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশে ২০০টির বেশি শাটল বাস চলবে। মেলায় ই-টিকিটিং ব্যবস্থাও রাখা হয়েছে। মেলায় ব্যাংকিং সুবিধার জন্য পর্যাপ্ত এটিএম বুথ থাকবে। পাশাপাশি মা ও শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ, দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক চেয়ার ও বেঞ্চ এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সিটিং কর্নারের ব্যবস্থা করা হয়েছে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন থাকছে। শিশুদের বিনোদনের জন্য থাকবে দুটি শিশু পার্ক। পণ্য প্রচার ও বিপণনের জন্য উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র রাখা হয়েছে। নারী, প্রতিবন্ধী, কুটির, তাঁত, বস্ত্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে পরিবেশবান্ধব ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে মেলায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক ফায়ার ব্রিগেড নিয়োজিত থাকবে।
মেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক কাজ করবেন। খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টিম প্রতিদিন ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে। দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেসেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট উপস্থিত থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেবেন। এছাড়া মেলায় পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা রাখা হয়েছে। পাঁচ শতাধিক গাড়ি পার্কিং সুবিধাসংবলিত একটি দ্বিতল কার পার্কিং ভবনের পাশাপাশি এক্সিবিশন হলের বাইরে ছয় একর জমিতে এবং রাজউকের গরুর হাটের মাঠসহ মোট তিনটি বড় পার্কিং এলাকা প্রস্তুত করা হয়েছে।
সংস্কার/ইএমই
দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, মানুষের জীবিকা রক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার ২৬ জুন ২০২৬ দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রতি চার বছর পর বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও ২০২৬ সালের বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশাল অর্থনৈতিক পরিসরের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড়