অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

লোকসানে দেশের ব্যাংক খাত : ক্ষতি ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণহীন ঋণ বিতরণ ও দুর্বল সুশাসনের প্রভাবে দেশের ব্যাংক খাত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্মিলিতভাবে বড় ধরনের লোকসানে পড়েছে। ২০২৫ সালে ব্যাংকিং খাতের মোট নিট লোকসান দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট, মাসিক প্রতিবেদন এবং ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকসহ কয়েকটি দুর্বল ব্যাংকের বড় অঙ্কের ক্ষতিই পুরো খাতকে লোকসানে ফেলেছে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১৪ হাজার ২৩১ কোটি টাকা, যা ২০২৩ সালে বেড়ে ১৪ হাজার ৮৪০ কোটি টাকায় ওঠে। ২০২৪ সালে তা কমে ১২ হাজার ১৫৮ কোটি টাকায় নেমে এলেও ২০২৫ সালে পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে এবং পুরো খাত ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা লোকসানে পড়ে।

বিশ্লেষকদের মতে, সম্পদের প্রকৃত মূল্যায়ন এবং দীর্ঘদিন আড়ালে থাকা সমস্যাগুলো প্রকাশ পাওয়ায় এই চিত্র সামনে এসেছে। ব্যাংক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৯টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করেছে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং বাকি চারটির আর্থিক অবস্থাও দুর্বল। ফলে আগে নিয়মিত বা সহনীয় হিসেবে দেখানো অনেক ঋণের প্রকৃত অবস্থা প্রকাশ পেয়েছে।

এর আগে ২০০৪ সালে ব্যাংক খাতে ৭৭৬ কোটি টাকা, ২০০৬ সালে ২ হাজার ৮৬০ কোটি টাকা এবং ২০১২ সালে হলমার্ক কেলেঙ্কারির প্রভাবে ১ হাজার ৯৫ কোটি টাকা লোকসান হয়েছিল। তবে ২০২৫ সালের ক্ষতির পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ব্যাংকগুলোর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ১০টি ব্যাংকের সম্মিলিত লোকসান হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩২ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ হাজার ৩৮৬ কোটি টাকা লোকসান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

অন্যদিকে, কয়েকটি শক্তিশালী ও বহুজাতিক ব্যাংক মুনাফায় রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৩ হাজার ২২০ কোটি টাকা নিট মুনাফা করেছে। দেশীয় ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক ২ হাজার ২৫০ কোটি টাকা, সিটি ব্যাংক ১ হাজার ৩২৪ কোটি টাকা এবং পূবালী ব্যাংক ১ হাজার ৯০ কোটি টাকা মুনাফা করলেও তা পুরো খাতের ক্ষতি সামাল দিতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের মোট ঋণের ৫৯ শতাংশ এখন দুর্দশাগ্রস্ত ঋণে পরিণত হয়েছে। ২০২৫ সালের শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৮৭ হাজার কোটি টাকা। একই সময়ে ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা ঋণ পুনঃতফসিল করা হয়েছে, যা ব্যাংক খাতের ঝুঁকি আরও বাড়িয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ডিস্ট্রেসড ঋণের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সাধারণভাবে যেসব ঋণ থেকে আয় আসে না বা নিয়মিত কিস্তি পরিশোধ হয় না, সেগুলোকে এ শ্রেণিতে ধরা হয়। তবে পুনঃতফসিল করা ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ হলে সেগুলোকে ডিস্ট্রেসড ঋণ হিসেবে গণ্য করা উচিত নয় বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা