অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

লেবাননে সাংবাদিক নিহত : ইসরায়েলি হামলার নিন্দায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ড

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য (ব্রিটেন) এবং ফিনল্যান্ডদেশ দুটি এই ধরনের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কো-চেয়ার হিসেবে দুই দেশ জানায়, যুদ্ধের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাদের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত।

বিবৃতিতে বলা হয়, “লেবাননে আমাল খলিলসহ সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইসরায়েলি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই, যেন গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।”

লেবাননের সাংবাদিক ইউনিয়ন-এর তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সর্বশেষ নিহত আমাল খলিলকে হত্যার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।  আন্তর্জাতিক মহল এই ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে