আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ মে ২০২৬ রবিবার: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ২০ লাখ ইউরো, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে ফিনল্যান্ড। বিশ্বজুড়ে মানবিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রবিবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়। সংস্থাটির মতে, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে।
জাতিসংঘের ঢাকা কার্যালয় জানিয়েছে, ফিনল্যান্ডের এই অতিরিক্ত সহায়তা রোহিঙ্গা শিবিরে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী উদ্যোগ এবং শরণার্থীদের আত্মনির্ভরশীল করে তোলার মতো জরুরি কিন্তু অর্থসংকটে থাকা খাতগুলোর ঘাটতি পূরণে সহায়ক হবে।
মিয়ানমারে পরিকল্পিত সহিংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে আসার প্রায় এক দশক পরও বাংলাদেশে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গা অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। এর সঙ্গে ২০২৪ সালের শুরু থেকে আরও প্রায় দেড় লাখ নতুন শরণার্থী কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে অনেক নতুন আগত শরণার্থী এখনও পর্যাপ্ত আশ্রয় বা তাঁবুর সুবিধা পাননি।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। অনুদান হ্রাস, শিবিরের পরিবেশের অবনতি, নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং মিয়ানমারের চলমান অস্থিতিশীলতার মধ্যে ফিনল্যান্ডের এই সহায়তা মানবিক সংহতির গুরুত্বপূর্ণ উদাহরণ।
চলতি ২০২৬ সালের মানবিক সহায়তা পরিকল্পনায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীসহ ১৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষের প্রয়োজন মেটাতে ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। এই অর্থের পরিমাণ গত বছরের তুলনায় ২৬ শতাংশ কম হলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, মানুষের জীবন রক্ষার ন্যূনতম চাহিদা পূরণে এই অর্থ অত্যন্ত প্রয়োজনীয়। (আনাদোলু)
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা