আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ ডিসেম্বর ২০২৫: চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। একই সঙ্গে ব্যাংকগুলো থেকে ডলার কেনায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। এটি গত তিন বছরের মধ্যে দেশের সর্বোচ্চ রিজার্ভ। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। পরে ২০২১ সালে তা বেড়ে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমে আসে ২৬ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার বা ৩০৪ কোটি ডলারের রেমিট্যান্স। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে রেমিট্যান্সে রেকর্ড সৃষ্টি হয়। ওই মাসে দেশে আসে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স, যা একক কোনো মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর চলতি মাসেও রেমিট্যান্স আবার ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। রেমিট্যান্স বৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। পাশাপাশি বিদেশি ঋণও আসছে। এসব কারণে রিজার্ভ বাড়ছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩১৮ কোটি ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ৮৫১ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার নিলামের মাধ্যমে সাতটি ব্যাংক থেকে ৮ কোটি ৯০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার কেনা হয়। এতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ৩১৩ কোটি ডলার। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই ১ বিলিয়ন ডলারের বেশি ডলার কেনা হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ডিসেম্বর শেষে দেশের রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্য কোনো সংস্থার ঋণের ওপর নির্ভর না করে দেশের নিজস্ব উৎস থেকে ডলার কিনেই রিজার্ভ বাড়ানো হবে, যা একটি ভালো সিদ্ধান্ত।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।