আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ মে ২০২৬ বুধবার: দেশের ১ কোটি ২৮ লাখ টিনধারীর মধ্যে ৭২ লাখ ব্যক্তি আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্নও দাখিল করেন না বলে জানিয়েছেন কানাডাভিত্তিক অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম। তিনি বলেন, কর আদায়ের দুর্বলতা বাংলাদেশের রাজস্ব খাতের অন্যতম বড় সমস্যা।
সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সেমিনারে তিনি এসব তথ্য তুলে ধরেন। সেমিনারে বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এস আলম গ্রুপের দুর্নীতি, রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার এবং বাজেটের সঙ্গে এসব বিষয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষক ড. জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশের ট্যাক্স-টু-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৬ শতাংশ, যা বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে অন্যতম। তুলনামূলকভাবে উন্নত দেশগুলোতে এ হার ২৫ থেকে ৩৫ শতাংশ। ভারতের ট্যাক্স-টু-জিডিপি অনুপাত ১৮ শতাংশ এবং ভিয়েতনামে ১৯ শতাংশ।
তিনি জানান, যারা আয়কর রিটার্ন জমা দেন, তাদের মধ্যেও প্রায় ৩০ লাখ ব্যক্তি কোনো কর পরিশোধ করেন না, কারণ তাদের আয় করযোগ্য সীমার নিচে। ফলে কার্যত মাত্র ১৫ থেকে ১৬ লাখ মানুষ আয়কর দেন। তার মতে, এটি দেশের করযোগ্য আয়ের মানুষের আনুমানিক ৪ শতাংশ।
ড. জহিরুল ইসলাম বলেন, রাজস্ব আয় বাড়াতে হলে করদাতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। বর্তমানে যে ৪ শতাংশ মানুষ করযোগ্য আয় থাকা সত্ত্বেও কর দিচ্ছেন, সেই হার অন্তত ৫০ শতাংশে উন্নীত করার প্রয়োজন রয়েছে।
রাজস্ব খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল। তবে এনবিআর সংস্কারের আলোচনা শুরু হলেই নানা বাধা সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, গত বছর এনবিআরের তিন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার দুর্নীতি ও কর ফাঁকিতে সহায়তার জন্য নথি জালিয়াতির অভিযোগ ওঠে।
তিনি আরও বলেন, এনবিআরের দুর্নীতি এবং কর আদায়ে অনিয়ম দূর করার পাশাপাশি করের আওতা বাড়াতে হবে। একই সঙ্গে আয়ের উৎসে কর কর্তনের ব্যবস্থা আরও কার্যকর করে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করতে হবে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা