আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ ফেব্রুয়ারী ২০২৬: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ-এর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে মোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিন সকাল সোয়া ৭টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারীপুরের রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো. তাইজুল মোল্লার ছেলে মো. আরমান মোল্লা (২৯), চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো. এরশাদের ছেলে মো. আলমগীর ওরফে শাহীন (৩০), রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০), রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো. সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা. সুখী বেগম (৫৪)। তারা সবাই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান (পিপিএম) সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মো. আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সোনাডাঙ্গা থানায় একটি এবং সুখী বেগমের বিরুদ্ধে আরএমপির মতিহার, বোয়ালিয়া ও রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের চারটি মাদক মামলা চলমান রয়েছে।
সংস্কার/ইএমই
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা
ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের