আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ ফেব্রুয়ারী ২০২৬: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত এই ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর’ দ্রুত বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। রাশিয়ার মতে, এ ধরনের সামরিক উস্কানি পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।
একই সঙ্গে এই পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে বলেন, তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারীরা আবারও তাদের আসল রূপ প্রকাশ করেছে। ইরানের সঙ্গে সব আলোচনা মূলত একটি সাজানো নাটক ছিল এবং কেউ আসলে সমঝোতা করতে চায়নি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মেদভেদেভ আরও বলেন, বর্তমান সংঘাত এখন ধৈর্য্য ও টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। তিনি মনে করিয়ে দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর, যেখানে পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে। আগামী ১০০ বছরে ইতিহাসের চাকা কোন দিকে ঘোরে, সেটিই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অধিকাংশ দেশ, যা পুরো অঞ্চলে এক অচলাবস্থা সৃষ্টি করেছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে