অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা-নিখোঁজ রহস্য : সন্দেহভাজন হিশাম

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ এপ্রিল ২০২৬ রবিবার: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন নিহত এবং নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হিশাম সালেহ আবুঘারবিয়েহ। ২৬ বছর বয়সী এই মার্কিন নাগরিক লিমনের রুমমেট ছিলেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফে ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেন। তবে গ্রেফতারের সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন না বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

তার অতীত ঘেঁটে দেখা যায়, এর আগেও তিনি একাধিক অপরাধে জড়িয়েছিলেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে দুইবার পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। সে সময় তার ভাই আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন এবং অভিযোগ করেন, হিশাম তাদের মা ও তার ওপর হামলা চালিয়েছেন। পরে আদালত হিশামকে ওই বাড়িতে প্রবেশ ও পরিবারের সদস্যদের কাছাকাছি যেতে নিষেধ করে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে নতুন করে আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত শুক্রবার হিশামকে যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, সেটিই তার সেই পারিবারিক বাড়ি, যেখানে একসময় তার প্রবেশ নিষিদ্ধ ছিল। হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয় জানায়, পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ গেলে তিনি ঘরের ভেতরে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পরে সোয়াট টিম ও আলোচকদের উপস্থিতিতে সাঁজোয়া যান মোতায়েনের পর তিনি আত্মসমর্পণ করেন।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার (ফার্স্ট ডিগ্রি মার্ডার) দুটি অভিযোগ আনা হয়েছে বলে শেরিফ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর হিশামের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাকে লিমন হত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের পরই লাশ উদ্ধার হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন ও নাহিদা বৃষ্টি। লিমনের মরদেহ ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার হলেও নাহিদার এখনো কোনো খোঁজ মেলেনি। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল ও পিনেলাস কাউন্টি শেরিফ কার্যালয়সহ একাধিক সংস্থা সাগরে তল্লাশি চালাচ্ছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষক হওয়া। কিন্তু নৃশংস এই ঘটনার মধ্য দিয়ে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে