অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম প্রার্থীদের উত্থান : শতাধিক আসনে জয়

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ মে ২০২৬ শুক্রবার: যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন মুসলিম স্বতন্ত্র প্রার্থীরা। ইংল্যান্ডজুড়ে অনুষ্ঠিত এ নির্বাচনে তারা ১০০টিরও বেশি আসনে জয়লাভ করেছেন, যা দেশটির মূলধারার রাজনীতিতে নতুন এক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নির্বাচনে নাইজেল ফারাজের ডানপন্থী দল রিফর্ম ইউকে বড় ধরনের সাফল্য পেলেও স্থানীয় পর্যায়ে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের উত্থান বিশেষভাবে আলোচনায় এসেছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের অ্যাস্পায়ার পার্টির সাফল্য এবং আরও কয়েক ডজন স্বতন্ত্র কাউন্সিলরের জয় ব্রিটিশ রাজনীতিতে মুসলিম কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাবকে সামনে এনেছে।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০০১ সালে দেশটিতে মুসলিম জনগোষ্ঠীর হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী তা বেড়ে প্রায় ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। লন্ডনের মতো বড় শহরগুলোতে মুসলিম জনসংখ্যার হার প্রায় ১৬ শতাংশ।

বিশ্লেষকদের ধারণা, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের এই সাফল্যের বড় কারণ। তাদের মতে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে চারজন স্বতন্ত্র মুসলিম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই এ ধারার সূচনা হয়েছিল। এবারের স্থানীয় নির্বাচনে শতাধিক কাউন্সিলরের জয় সেই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে