অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মেক্সিকোর টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জুন ২০২৬ শুক্রবার: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে গুয়াদালাহারা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ-৩২ নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০তম মিনিটে। সতীর্থ লি গি-হিউকের সঙ্গে সংঘর্ষে গোলরক্ষক কিম সেউং-গিউ বলের নিয়ন্ত্রণ হারালে ফাঁকা জালে বল জড়িয়ে দেন মিডফিল্ডার লুইস রোমো।

গোল হজমের পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করলেও মেক্সিকোর দৃঢ় রক্ষণ ও গোলরক্ষক রাউল র‌্যাঙ্গেলের দুর্দান্ত নৈপুণ্যে সফল হতে পারেনি। ৮৭তম মিনিটে চো গুয়ে-সুংয়ের কাছ থেকে নেওয়া হেড এবং পরে ইয়াং হিউন-জুনের শট দারুণভাবে ঠেকিয়ে দেন র‌্যাঙ্গেল। এর আগে অধিনায়ক সন হিউং-মিনের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন এডসন আলভারেজ, যদিও সে সময় সন অফসাইডে ছিলেন।

প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সে দর্শকদের দুয়ো শুনতে হলেও বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। ৭৫তম মিনিটে রাউল হিমেনেজের শট রুখে দেন কিম সেউং-গিউ। শেষ দিকে বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের শটও দারুণ এক ডাইভিং সেভে ঠেকান তিনি।

হাভিয়ের আগুইরের দল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর পর এবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। দুই ম্যাচে এক জয় নিয়ে ৩ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই গ্রুপ -এর শীর্ষস্থান নিশ্চিত করবে মেক্সিকো। সেক্ষেত্রে শেষ-৩২ ও সম্ভাব্য শেষ-১৬ ম্যাচ মেক্সিকো সিটিতে খেলবে তারা, যেখানে প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড, যদি টমাস টুখেলের দল নিজেদের গ্রুপ ও প্রথম নকআউট ম্যাচে জয় পায়।

অন্যদিকে একই দিনে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় হারের পরও ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দুই জয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই মাঠে নেমেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে তাঁর অনুপস্থিতির প্রভাব পড়েনি দলের খেলায়। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন মৌসুমের সূচি : আর্সেনাল-কোভেন্ট্রি ম্যাচে প্রিমিয়ার লিগ শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ আগস্ট ২৫ বছর পর শীর্ষ লিগে ফেরা কোভেন্ট্রি সিটি এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু হবে। মিকেল আর্তেতার অধীনে আর্সেনাল ২০০৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। নতুন

একদিনে চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন বিশ্বকাপ রেকর্ড

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একই দিনে চারটি ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে ২০২৬ বিশ্বকাপ। গতকাল অনুষ্ঠিত চার ম্যাচে মোট ২ লাখ ৮১ হাজার ২২৩ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেন। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে একই দিনে চার ম্যাচে সর্বোচ্চ ২ লাখ ৭৭

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতনের অভিযোগ : তদন্ত ও শাস্তির দাবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন