অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হিজবুল্লাহর- ইসরায়েল নতুন যুদ্ধবিরতি : সীমান্তে কমেছে সংঘাত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ জুন ২০২৬ শুক্রবার: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল নতুন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শুক্রবার ১৯ জুন ২০২৬ স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ৭টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে তীব্র হামলা ও গোলাগুলির পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে এবং এতে ইরানও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের এক সূত্র জানায়, যুদ্ধবিরতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা নিজেদের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়ন শুরু করেছে।

এই চুক্তি এমন সময়ে হলো, যখন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের পূর্বনির্ধারিত শান্তি আলোচনা স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছিলেন, ইসরায়েল পুরোপুরি চুক্তি মেনে চললে হিজবুল্লাহও যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

যুদ্ধবিরতির ঘোষণার আগের রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হন। অন্যদিকে, হিজবুল্লাহর পাল্টা হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়, যা সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই তীব্র সংঘাতের পর মধ্যস্থতাকারীদের জরুরি কূটনৈতিক তৎপরতায় শুক্রবার বিকেল থেকে সীমান্ত পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন ও মালয়েশিয়া সফর : তিস্তা নিয়ে আলোচনা ও ১৫-১৭টি চুক্তি

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রোববার শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর

এআই ও প্রযুক্তির উত্থানে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার চীন থেকে

স্পেসএক্সের সাম্প্রতিক ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ইলন মাস্ককে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার পর বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির ধারা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উচ্চপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশের ফলে বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার চীন থেকেও উঠে আসতে পারেন।

ইরান যুদ্ধের ভয়াবহতা : প্রাণহানি অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতিতে বিশ্ব

২০২৬ সালের শুরুতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও মানবিক পরিস্থিতিকে গভীর সংকটে ফেলেছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্প্রতি প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক বিশেষ প্রতিবেদনে যুদ্ধের ব্যাপক প্রাণহানি, বিপুল অর্থনৈতিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদি প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্য নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে