অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মুতয়া বিয়ে ও মামুনুল হক প্রসঙ্গে সংসদে তুমুল বিতর্ক : বক্তব্য এক্সপাঞ্জ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় মুতায়া বিয়ে, মামুনুল হক, ঋণ খেলাপি ও পরকীয়া প্রসঙ্গ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে স্পিকার বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ বাজেট অধিবেশনের ১০ম দিনে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি।

বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ২০২১ সালে মাওলানা মামুনুল হককে ঘিরে আলোচিত একটি ঘটনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মামুনুল হক সরকারের পতনের কথা বলছেন, কিন্তু গাজীপুরে নারীসহ ধরা পড়ার ঘটনা এবং মুতা বিয়ের বিষয়টি কী ছিল, সেই প্রশ্নও ওঠে। এ সময় তিনি ছাত্রশিবির নেতা জিসানের প্রসঙ্গও উত্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীকে কিছু বলতে দেখা গেলে তিনি বক্তব্যের বিষয় পরিবর্তন করেন।

আবু আশফাক আরও বলেন, ইসলামী ব্যাংক কোনো দেশ নয়, এটি একটি ব্যাংক। এ নিয়ে সংসদে এক ঘণ্টা আলোচনা করতে গিয়ে ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া সিগারেট ও মদের বিষয়ে বিরোধী দলের মন্তব্যের জবাবে তিনি বলেন, কার কী অভ্যাস আছে, তা আল্লাহই ভালো জানেন।

পরে তিনি স্পিকারের কাছে মুতা বিয়ের বিষয়ে জানতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অপ্রাসঙ্গিক বিষয় সংসদে না আনাই ভালো। তিনি বলেন, জবাব দেওয়ার সুযোগ নেই এমন কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত বিষয় সংসদে আলোচনা করা সমীচীন নয়। মুতা বিয়ে সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে তিনি জানান, অতীতে বিদেশ সফরের সময় সাময়িকভাবে এ ধরনের বিয়ের একটি ধারণা ছিল বলে জানা যায়। তবে এসব বিষয় সংসদে আলোচনা না করাই উচিত।

এরপর পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, তিনি মুতা বিয়ের বিষয়ে বিশেষজ্ঞ নন, তবে ধারণাটি সম্পর্কে জানেন। মামুনুল হককে নিয়ে দেওয়া তথ্য ভুল দাবি করে তিনি বলেন, গাজীপুরে নয়, নারায়ণগঞ্জে তাকে হেনস্তা করা হয়েছিল এবং তিনি বৈধভাবে বিয়ে করেছিলেন। তাই এ-সংক্রান্ত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলামও অসংসদীয় ও অনুপযুক্ত বক্তব্য এক্সপাঞ্জ করার আহ্বান জানান। জবাবে স্পিকার বলেন, মাওলানা মামুনুল হককে নিয়ে এই বিষয় সংসদের কার্যবিবরণীতে থাকার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মামুনুল হক এখনো এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি এবং কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের অন্ধকার দিক সংসদে আলোচনা হোক, তা তিনি চান না।

পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইশারায় বিষয়টি থামানোর উদ্যোগ নেওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, একসময় মুতা বিয়ের প্রচলন থাকলেও বর্তমানে এটি হারাম ও নিষিদ্ধ।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁয়ের একটি রিসোর্টে স্থানীয়রা মাওলানা মামুনুল হককে এক নারীর সঙ্গে অবরুদ্ধ করেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। খবর পেয়ে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক ও মাদ্রাসার শিক্ষার্থীরা রিসোর্টে হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি : তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার ঘটনাকে অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার ১৩ জুলাই ২০২৬ জাতীয় সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি

১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন

সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে। রোববার ৫ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্যের নতুন কমিটি গঠন করে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। পুনর্গঠিত কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায়

রাজধানীর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ‘নতুন ঢাকা’ হিসেবে গড়ে তুলতে সরকার পুলিশি ও প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী করছে। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় প্রকল্প এলাকায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান