আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চলতি ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ২০৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গ্রামীণ রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার এবং অবকাঠামো উন্নয়নে এসব অর্থ ব্যয় করা হবে। প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ এবং পৌরসভার অনুকূলে এসব বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে এসব বিশেষ বরাদ্দ দেশের প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ভূমিকা রাখতে সহায়ক বলে মনে করে ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কাবিটা’ কাজের বিনিময়ে টাকা প্রথম কিস্তিতে ৩৮০ কোটি ৫১ লাখ ও দ্বিতীয় কিস্তিতে ২৭৯ কোটি ৫২ লাখ টাকাসহ মোট ৬৬০ কোটি দুই লাখ টাকা এবং টিআর টেস্ট রিলিফ খাতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ২৭৮ কোটি টাকা করে মোট ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাবিটা ও টিআর খাতে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে বরাদ্দ দেয়া হয়েছে মোট এক হাজার ২১৬ কোটি দুই লাখ টাকা।
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯