অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার : অবহেলার অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ২ জুন ২০২৬ মঙ্গলবার: রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, জীবনের শেষ সময়ে তিনি চরম অবহেলা ও অযত্নে ছিলেন।

রোববার ৩১ মে ২০২৬ রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুর-৬ এর সি ব্লকের ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার ওসি মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে রোববার তার মেয়ে একজন নার্সকে ডাকেন। নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি বলেন, মেয়ের কাছ থেকে মৃত্যুর সময় ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যে কক্ষে তিনি থাকতেন তা ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো, চারদিকে ছিল আবর্জনা। এতে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি প্রয়োজনীয় পরিচর্যা থেকে বঞ্চিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আনিসুর রহমান খুলনা সমুদ্র বন্দরের যুগ্ম সচিব, মেজো ছেলে আশিকুর রহমান বুয়েটের শিক্ষক এবং ছোট ছেলে আতিকুর রহমান কানাডা প্রবাসী। তার মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। ফাতিমার স্বামী গোলাম সাকলাইন সাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের কোনো সন্তান নেই।

মঙ্গলবার ২ জুন ২০২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ এবং চারপাশে নীরবতা। জহির নামে এক ভাড়াটিয়া জানান, তিনি চার বছর ধরে সেখানে থাকেন। প্রায় দেড় বছর আগে নুরজাহান বেগম মেয়ের বাসায় এসে থাকেন। ৩১ মে ২০২৬ সন্ধ্যায় তিনি মৃত্যুর খবর জানতে পারেন। তার দাবি, তিন ছেলে প্রতিষ্ঠিত হলেও নিয়মিত মায়ের খোঁজ নিতেন না। মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে এলেও সচিব ছেলে আসেননি।

জানা গেছে, এর আগে তিনি মেজো ছেলে আশিকুর রহমানের আজিমপুরের পলাশি এলাকার বাসায় ছিলেন। পরে বনিবনা না হওয়ায় মিরপুরে মেয়ের কাছে চলে আসেন। ঘটনার পর সোমবার ১ জুন ২০২৬ পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা করেন মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। মামলায় তিনি উল্লেখ করেন, ৩১ মে সন্ধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় তার মা মারা যান এবং মৃত্যুর বিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামছুর রহমান বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। তিনি জানান, তিন ছেলে প্রতিষ্ঠিত হলেও মায়ের এমন অবহেলিত মৃত্যু দুঃখজনক।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বাগদাদে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ দেশে

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন চাইল স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে একদিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইলিশা লঞ্চঘাটে ভাঙা জেটি : ঈদযাত্রায় দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের

সংবাদ উপস্থাপকদের পোশাকনীতি প্রত্যাহার করল বাংলাদেশ বেতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন মহলের আপত্তির মুখে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা পোশাকবিষয়ক নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার। রোববার ২৪ মে ২০২৬ জারি করা নতুন অফিস আদেশে আগের নির্দেশনা