অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাদুরোর আইনি লড়াই চালাতে নিষেধাজ্ঞা শিথিল : নিউইয়র্ক আদালত

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ এপ্রিল ২০২৬ রবিবার: মাদক পাচার মামলায় ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াই চালিয়ে যেতে নতুন পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের জটিলতার পর ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পরিবর্তন এনে ভেনেজুয়েলা সরকারকে মাদুরোর আইনজীবীর ফি পরিশোধের অনুমতি দিয়েছে।

গত শুক্রবার নিউইয়র্কের একটি আদালতের নথিতে বিষয়টি প্রকাশ পায়। নিষেধাজ্ঞার কারণে আইনজীবীর পারিশ্রমিক দিতে না পারায় আগে মামলাটি খারিজ হওয়ার ঝুঁকিতে পড়েছিল।

এর আগে ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো (৬৩) ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে (৬৯) নিজ বাসা থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা ব্রুকলিনের একটি কারাগারে বন্দি। তবে আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মাদুরোর প্রধান আইনজীবী ব্যারি পোল্যাক ফেব্রুয়ারিতে আদালতে মামলাটি খারিজের আবেদন করে জানান, নিষেধাজ্ঞার কারণে তার পারিশ্রমিক দেওয়া সম্ভব হচ্ছে না, যা একজন আসামির সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তার মতে, এতে মাদুরো নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা মার্কিন সংবিধানের ষষ্ঠ সংশোধনীর লঙ্ঘন। আইনজীবীরা আরও জানান, মাদুরো বা তার স্ত্রী ব্যক্তিগতভাবে এই ব্যয় বহন করতে সক্ষম নন, তবে ভেনেজুয়েলা সরকার খরচ দিতে প্রস্তুত।

২৬ মার্চের শুনানিতে বিচারক আলভিন হেলারস্টাইন মামলাটি খারিজ না করলেও সরকারের কঠোর অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কাউকে বিচারের মুখোমুখি করে তার আইনি সহায়তার পথ বন্ধ করে দেওয়া ন্যায়বিচারের পরিপন্থী।

সরকারি কৌঁসুলি কাইল উইরশবা যুক্তি দেন, নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির অংশ এবং এটি শিথিল করা নির্বাহী বিভাগের এখতিয়ার। তবে বিচারক উল্লেখ করেন, মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আসামিরা আর জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন।

বিচারক স্পষ্ট করে বলেন, মাদুরো ও ফ্লোরেস যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন, তাই তাদের আইনজীবী পাওয়ার অধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পর্যবেক্ষণের পরই যুক্তরাষ্ট্র প্রশাসন নমনীয় হয়ে নিষেধাজ্ঞা সংশোধনে সম্মত হয়।

মাদুরোর বিরুদ্ধে এই মামলা শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। তখন দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগে ভেনেজুয়েলার ওপর একাধিক নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০১৮ সালের নির্বাচনকে যুক্তরাষ্ট্র জালিয়াতি বলে দাবি করে এবং ২০২০ সালে মাদক পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়।

অন্যদিকে, মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে এই মামলা সাজিয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে এখন মাদুরো নিজের পছন্দের আইনজীবীর মাধ্যমে মামলা লড়তে পারবেন। এতে করে মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। (রয়টার্স)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে