আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ জানুয়ারী ২০২৬: চলতি মৌসুমে কক্সবাজারের মহেশখালীতে পানের দাম আগের সব মৌসুমের তুলনায় বেশি হওয়ায় পানচাষী পরিবারে খুশির বন্যা বইছে। ভালো দামের কারণে চাষিদের চাহিদা মেটাতে কোনো সমস্যা নেই। মহেশখালীতে উৎপাদিত পানের কদর দিন দিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দামও।
চাষিরা জানাচ্ছেন, বড় এক ঝুঁড়ি পান বিক্রি করে তারা লাখ টাকারও বেশি পাচ্ছেন। লাভ বেশি হওয়ায় পান চাষে বিভিন্ন পেশার মানুষও জড়িয়ে পড়ছেন। বর্তমানে মহেশখালীতে উৎপাদিত বড় পান চট্টগ্রাম ও ঢাকায় এক বিড়া বিক্রি হচ্ছে ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকায়। মাঝারি পান প্রতি বিড়া ৪৫০ থেকে সাড়ে ৫০০ টাকা এবং ছোট পান বিক্রি হচ্ছে ২৫০ থেকে সাড়ে ৩০০ টাকায়। মিষ্টি পানের দাম গত প্রায় দুই মাস ধরে বেশি থাকায় চাষিরা আরও সন্তুষ্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক যুগ ধরে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি ঢালু ও আবাদি কৃষিজমিতে পান চাষ হচ্ছে। পাহাড়ি এলাকায় পান চাষ দুই থেকে তিন বছর স্থায়ী হলেও কৃষিজমিতে তা টিকে থাকে মাত্র পাঁচ থেকে ছয় মাস। কৃষিজমিতে পান চাষ সাধারণত সেপ্টেম্বর-নভেম্বর মাসে শুরু হয়ে মে মাসে শেষ হয়। পাহাড়ি এলাকায় যেকোনো সময় পান চাষ করা যায়। চাষিরা বরজ থেকে পান তুলে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন।
পৌরসভাস্থ গোরকঘাটা, বড় মহেশখালী নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া বাজার, জনতাবাজার, ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজার ও শাপলাপুর বাজারে সপ্তাহে দুই দিন বড় পান বাজার বসে। ফলন ভালো হওয়ায় এ বছর পান চাষে উল্লেখযোগ্য সাড়া মিলেছে।
শাপলাপুর পান বাজার সূত্রে জানা যায়, দুই শতাধিক চাষি বাজারে পান নিয়ে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পান কিনে ট্রাকভর্তি করে চট্টগ্রামসহ দেশের নানা এলাকায় পাঠাচ্ছেন।
কালারমারছড়ার ইজারাদার সমিতির সভাপতি আকতার হোসাইন বলেন, পানের দাম বাড়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। এই দাম স্থির থাকলে চাষিরা আরও লাভবান হবেন। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহেশখালীর পাঁচ ইউনিয়নের পাহাড় ও বিলে প্রায় ১ হাজার ৪০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এ পেশায় ৩৯ হাজার চাষির পাশাপাশি লক্ষাধিক মানুষ জড়িত।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফ্ফার জানান, আগের তুলনায় এখন চাষিরা পানের ন্যায্যমূল্য পাচ্ছেন। হাটবাজারে ছোট-বড় মিলিয়ে এক বিড়া পান ২৫০ টাকা থেকে শুরু করে সাড়ে ৬০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে পানচাষীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা