অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় আফ্রিকার সঙ্গে যৌথ উদ্যোগে চীন

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানসহ চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংতিনি বলেছেন, এই বৈশ্বিক সংকট মোকাবিলায় আফ্রিকার সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন।

বেইজিংয়ে মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন এর প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এসব প্রভাব মোকাবিলায় চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং সম্মিলিতভাবে শান্তি রক্ষা ও উন্নয়নের পথ এগিয়ে নিতে চায়। একই সঙ্গে এই সংকট নিরসনে চীন ও আফ্রিকার দেশগুলোর যৌথভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো উচিত বলেও মত দেন তিনি।

শি জিনপিং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘প্রকৃত বহুপাক্ষিকতা’ চর্চার আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মূলত মধ্যপ্রাচ্য সংকটের কারণে আফ্রিকায় যে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়েছে, তা কমাতে চীন-আফ্রিকার কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বার্তা দিয়েছেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে