আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি গত সপ্তাহে সিনেটে প্রশ্নোত্তর পর্বে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
পেনি ওং বলেন, দেশের ভেতরে ও বিদেশে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, ইরানের চলমান বিপজ্জনক ও অস্থিতিশীল হামলার কারণে অস্ট্রেলীয় নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত বেড়েছে। এর প্রভাব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ও সাধারণ যাত্রীদের নিরাপত্তার ওপরও পড়ছে।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ২৩টি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটের মাধ্যমে তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সিনেটের প্রশ্নোত্তর পর্বে পেনি ওং জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য ন্যাশনালস পার্টির কয়েকজন সিনেটরের সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের আচরণ জনগণের মধ্যে অযথা ভীতি তৈরি করে। সরকারের লক্ষ্য হলো শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। (এবিসি নিউজ, দ্য গার্ডিয়ান)
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে